ডেলিভারি
অর্ডার কেবল এই ওয়েবসাইটেই নেওয়া হয়। ইমেইল, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অর্ডার বা ডেলিভারি দেওয়া হয় না। পেমেন্ট নিশ্চিত হওয়ার পর ডেলিভারিতে ৫ মিনিট থেকে ৩ ঘণ্টা লাগে। ব্যতিক্রম ক্ষেত্রে ২৪ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে; তেমন হলে আমরা হোয়াটসঅ্যাপে জানাব এবং আপনি চাইলে রিফান্ড নিতে পারবেন। আর্জেন্ট ডেলিভারির অনুরোধ রাখা হয় না। অর্ডারের আগে ডেলিভারির সময় জেনে নিন। সঠিক ফরম্যাটে একটি সচল হোয়াটসঅ্যাপ নাম্বার দিন। ডেলিভারি হলে সেখানেই জানানো হয়।
ওয়ারেন্টি
প্রতিটি পণ্যে আপনার কেনা সময়ের ওয়ারেন্টি থাকে। কাজ না করলে হোয়াটসঅ্যাপে জানান, আমরা ঠিক করে দেব বা বদলে দেব। ওয়ারেন্টি প্রযোজ্য নয়: অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা রিকভারি তথ্য বদলে ফেললে; আপনার নিজের ডিভাইসজনিত সমস্যায়; অথবা প্ল্যাটফর্মের নিয়ম ভাঙার কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে। আমাদের সার্ভিস সময় সকাল ১০টা থেকে রাত ১টা। এই সময়ের মধ্যে আমরা উত্তর দিই, এর বাইরে একটু ধৈর্য ধরার অনুরোধ। সাপোর্ট দেওয়া হয় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে, ইমেইলে নয়।
সাবস্ক্রিপশন ব্যবহার
শেয়ার্ড অ্যাকাউন্টের পাসওয়ার্ড, ইমেইল বা রিকভারি তথ্য পরিবর্তন করবেন না। করলে ওয়ারেন্টি ও সাবস্ক্রিপশন বাতিল হবে, রিফান্ড ছাড়া। শেয়ার্ড অ্যাকাউন্ট কেবল আপনার জন্য। লগইন অন্যকে দিলে বা বিক্রি করলে সাবস্ক্রিপশন বাতিল হবে, রিফান্ড ছাড়া। আমরা যেমন সম্মান দিই, তেমনই আশা করি। আমাদের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করলে সাবস্ক্রিপশন বাতিল হবে, রিফান্ড ছাড়া।