কখন রিফান্ড প্রযোজ্য
অর্ডার করা পণ্য আমরা দিতে না পারলে সম্পূর্ণ রিফান্ড পাবেন — পণ্য স্টকে না থাকলে, বা পণ্যের পেজে লেখা সময়ের মধ্যে ডেলিভারি দিতে না পারলে। অর্ডার কনফার্ম হওয়ার আগে যেকোনো সময় অন্য পণ্যে বদলে নিতে পারবেন। সাবস্ক্রিপশন অ্যাক্টিভেট হয়ে গেলে বা লাইসেন্স কী দেখানো হয়ে গেলে রিফান্ড হয় না। তখন ওয়ারেন্টি প্রযোজ্য: কেনা সময়ের মধ্যে কাজ না করলে আমরা ঠিক করে দিই বা বদলে দিই। অর্ডারের ২৪ ঘণ্টার মধ্যে আবেদন করুন।
কত সময় লাগে
বিকাশ, নগদ ও রকেটের রিফান্ড একই নাম্বারে এক কার্যদিবসের মধ্যে পাঠানো হয়। ব্যাংক ট্রান্সফারে ব্যাংকভেদে ৩ থেকে ৭ কার্যদিবস লাগে। যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট এসেছে, রিফান্ড সেখানেই যায়, অন্য কোথাও নয়।