আমরা কী রাখি
অর্ডার ডেলিভারির জন্য আমরা আপনার নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল ঠিকানা আর কী কিনেছেন তা রাখি। আপনার নিজের অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হওয়া সাবস্ক্রিপশনের ক্ষেত্রে যে ইমেইলে অ্যাক্টিভেট করতে বলেছেন তাও রাখি। আমরা আপনার পেমেন্ট রেফারেন্স নাম্বার রাখি। আপনার বিকাশ, নগদ বা রকেটের পিন আমরা কখনো দেখি না, রাখিও না, আর কখনো চাইবও না। কেউ চাইলে বুঝবেন সেটা আমরা নই।
আমরা যা করি না
আমরা আপনার তথ্য কারো কাছে বিক্রি করি না। আপনি যে প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনেছেন, কেবল তাদের সঙ্গেই প্রয়োজনীয় তথ্য শেয়ার করি, আর কারো সঙ্গে নয়। তথ্য মুছে ফেলতে চাইলে হোয়াটসঅ্যাপে জানান। অর্ডারের রেকর্ড ওয়ারেন্টির মেয়াদ পর্যন্ত রাখা হয়, তারপর মুছে ফেলা হয়।